শিরোনামঃ
জিয়াউল আহসানের মামলায় ভয়াবহ বর্ণনা, ১০০ মরদেহের সন্ধান মিলেনি   আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় অসন্তোষ ঝটপট ফুলপিঠা তৈরির রেসিপি সৌদির দুই বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুতির, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে আপত্তিকর বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক বাড়লো ভোজ্যতেলের দাম বরিশালে নেশার টাকার বিরোধে মাকে হত্যা, খুনি ছেলে আটক যে জিকিরে মহান আল্লাহ প্রিয় হবেন

আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় অসন্তোষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 27, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় অসন্তোষ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি কলেজটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মন্ত্রী কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo