শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

ভোলায় নদী থেকে বালু উত্তোলন, দুটি বলগেটসহ আটক ১৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 19, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে থেকে ড্রেজার ও বলগেটসহ তাদের আটক করা হয়। আটকরা সবাই লক্ষ্মীপুর ও যশোর জেলার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় ভোলার ইলিশার মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বলগেটে ভর্তি করার সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ জড়িত ১৬ জনকে আটক করা হয়।

জব্দ করা ড্রেজার, বলগেট ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo