ভোলায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, December 2, 2022,
  • 352 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার লালমোহনে সুপারি বাগানে নিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে অটোচালক। বুধবার বিকালে লালমোহন কালমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার লালমোহন থানায় মামলা করেছেন। পুলিশ শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে অভিযুক্ত অটোচালক একই বাড়ির কবির পণ্ডিতের ছেলে শাকিল পলাতক রয়েছে।

শিশুর মা জানান, তার যমজ মেয়ে। এক মেয়ে বিকালে মাদ্রাসায় পড়তে যায়। অন্যজন বাকপ্রতিবন্ধী হওয়ায় বাড়িতে ছিল। বিকাল ৫টার দিকে শাকিল ১২ বছর বয়সী ওই শিশু মেয়েটিকে কৌশলে বাড়ির পাশে সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে। শিশুর মা মেয়েকে খুঁজতে গিয়ে বাগানে এ ঘটনা দেখে ফেলেন। এ সময় শাকিল দৌড়ে পালিয়ে যায়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo