শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

চট্টগ্রামকে হারিয়ে বরিশালের ষষ্ঠ জয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 28, 2023,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে ষষ্ঠ জয় তুলে নিল সাকিবের বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট আর ৪ বল হাতে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বরিশাল। এই জয়ে আবারো সিলেটকে ধরে ফেলেছে বরিশাল। দুই দলেরই সমান ১২ পয়েন্ট।

টসে হেরে আগে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে দলটি ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় দলটি। ৫ রান করে সাজঘরে ফেরেন মেহেদী মারুফ। ১০২ রানে ৫ উইকেট হারানোর পর সেখান থেকে প্রথমবারের মতো এবারের বিপিএলে মাঠে নামা ক্যাম্পার এবং ইরফান শুক্কুর দ্রুত ৬৬ রানের জুটি গড়লে লড়াই করার মতো বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।

ইরফান শুক্কুর ২০ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হলেও অন্য প্রান্তে ক্যাম্পার ছিলেন অপরাজিত। মাত্র ২৫ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৫ রান করে অপরাজিত থাকেন এই আইরিশ ক্রিকেটার। বরিশালের পক্ষে সৈয়দ খালেদ এবং কামরুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ের উপহার দেন ফরচুন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু যোগ সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না কাউকেই। ১০ রানে সাইফ, ২ রানে সাকিব, শূন্য রানে মাহমুউল্লাহ ও ৩ রানে ডি সিলভা সাজঘরে ফেরেন। এদিকে এনামুল হক বিজয় ৫০ বলে করেন ৭৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সুবিধা করতে পারেননি পরের উইকেটে খেলতে নামা ইফতেখার। আউট হন ২০ বলে ১৩ রানে।

এমতাবস্থায় দলের হাল ধরে প্রতি আক্রমণে গিয়ে ঝড় তোলেন করিম জানাত। তাকে সঙ্গ দেন সালমান। দুজনের ২১ বলে ৫০ রানের জুটিতে বরিশাল পেয়ে যায় জয়। ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন করিম। সালমান ১৪ বলে ১৮ রান করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo