শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

বরগুনায় দোকানে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, January 30, 2023,
  • 275 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা পৌর শহরের এরশাদ মার্কেট আগুন লেগে মো. ইব্রাহিম খলিল ফুয়াদের সারামণি টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্স দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ব্যবসায়ীরা জানান, রাতে দোকানপাট বন্ধ করে বাড়িতে ফিরছিলেন তারা। এ সময় আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ী, ফায়ার সার্ভিসের সদস্য, প্রশাসনের সদস্যসহ সবার চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে দোকানঘরটির একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়। মোবাইলের দোকান থাকায় পানির কারণে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গীর আহমেদ বলেন, খবর পেয়েই আমরা সাথে সাথে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক ইব্রাহিম খলিল ফুয়াদ বলেন, আমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ ধোঁয়া দেখে দোকানটি খুলে দেখি আগুন। ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে এবং ব্যবসায়ীরা মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমার মোবাইলের দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo