শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পটুয়াখালীতে বন্য প্রাণীর চামড়াসহ কবিরাজ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, February 7, 2023,
  • 270 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া ও বন্যপ্রাণীর দেহাবশেষসহ মো. মামুন মিয়া নামের এক ভুয়া কবিরাজ আটক করেছে বন বিভাগ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে তাকে আটক করা হয়।

অ্যানিমেল লাভার্স কলাপাড়া’র সদস্য মো. রাকায়েত আহসান বলেন, অভিযানে বন বিড়ারের চামড়া, শিয়ালের চামড়া, মদন টাক পাখির মাথা, ঠোঁট, বনরুই এর চামড়া, শাপলা পাতা মাছের শুটকি, শুশুকের ঠোঁটসহ আরও অসংখ্য নাম না জানা বন্যপ্রাণীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এটি আমাদের একটি সফল অভিযান।

উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মামুন মিয়া দীর্ঘদিন যাবত বন্যপ্রাণীর চামড়া ও দেহাংশ মানুষের সামনে প্রর্দশন করে ওষুধ বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী অ্যানিমেল লাভারের সহযোগিতায় উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার অভিযান চালিয়ে বন বিড়ালের চামড়া ১টি, শিয়ালের চামড়া ১টি, মদন টাক পাখির মাথা, ঠোঁট ৬টি, বনরুইয়ের চামড়া ২টি, শাপলা পাতা মাছের শুটকি ২টি, শুশুকের ঠোঁট ১টিসহ অসংখ্য নাম না জানা বন্যপ্রাণীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মামুন সমস্ত চামড়া, দেহাংশ ও ট্রফি বন বিভাগের কাছে হস্তান্তর করেন ও ভবিষ্যতে এরকম কাজ করবে না মর্মে মুচলেকা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo