শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 28, 2026,
  • 64 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল।

ধাপে ধাপে হলেও অনেকটা তড়িৎ গতিতে এগিয়ে বরিশাল শিশু হাসপাতাল চালুর কার্যক্রম। এবার শিশু হাসপাতালের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই অনুমোদনে হাসপাতালটিকে প্রাথমিকভাবে ২০০ শয্যা বিশিষ্ট করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে ‘অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত সকল বিধি বিধান,আনুষ্ঠানিকতা ও নিয়ম কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে বরিশাল শিশু হাসপাতালের সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো’।

এ বিষয়ে বরিশাল জেলার সিভিল সার্জন (বদলী আদেশ প্রক্রিয়াধীন) ডাঃ মঞ্জুর ই এলাহী বলেন-কিছু দিন আগে আমি প্রশাসনিক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের সময়ের মধ্যে মšণালয় অনুমোদন প্রদান করেছে। এখন জনবল ফার্নিচারসহ মাত্র কয়েকটি ধাপ বাকি আছে। যেগুলো সম্পন্ন হলেই হাসপাতাল চালু করা সম্ভব। তিনি বলেন-মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল বিভাগ যেভাবে হাসপাতালটি চালুর বিষয়ে সাড়া দিচ্ছে তাতে আগামী মাসেই হাসপাতালটি চালু করা সম্ভব।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo