শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত

বরিশালে মাছের ঘের থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, April 4, 2023,
  • 308 সংবাদটি পঠিক হয়েছে

নিখোঁজ হওয়ার একদিন পর বরিশাল সদর উপজেলার কড়াপুরে মাছের ঘের থেকে রুবি আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রুবি ওই এলাকার বাসিন্দা বাবুল বেপারীর স্ত্রী।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নারীর স্বামী বাবুল জানান, এক ছেলে ও এক মেয়ের জননী রুবী। সোমবার (৩ এপ্রিল) ইফতার শেষে ইউপির বৌশের হাট বাজারের পল্লি চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন রুবী। কোনো সন্ধান না পেয়ে রাতে খোঁজাখুঁজি করাও হয়। আজ সকালে স্থানীয় লোকজন মরদেহটি আজাদের মাছের ঘেরে দেখতে পান।

বাবুল আরও জানান, তাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কী হয়েছে তিনি তা জানেনও না এ মুহূর্তে তার কোনো অভিযোগও নেই।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ রহস্যজনক। শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। সরাসরি হত্যাও বলতে পারছি না। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড দাবি করলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিন্টু বলেন, দরিদ্র পরিবার। রাতে বের হওয়ার পর ওই নারী ঘরে ফেরেননি। সকালে এক ব্যক্তি গরু আনতে গিয়ে তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo