শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

ভোলায় চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, June 3, 2023,
  • 317 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে মো. শাহাজান (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৮টায় বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাটের উত্তর পাশের মেঘনায় এ ঘটনা ঘটে।

এরপরই এক ঘণ্টা চেষ্টা চালালেও নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ যাত্রী শাহাজাহান শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

যাত্রীরা জানান, ওই বৃদ্ধ তার স্ত্রী ও অভি নামের এক শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। তিনি নিচতলার ডেকের যাত্রী ছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি চলন্ত লঞ্চের পেছনের অংশে যান। এ সময় পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

লঞ্চ মাস্টার মো. নোমান জানান, শাজাহানের স্ত্রী ও ছেলে তাদের জানিয়েছেন- ছেলেকে টয়লেটে নিতে শাজাহান লঞ্চের পেছনে যান। এর পরেই তিনি পড়ে যান। এক ঘণ্টা নদীতে খোঁজ করে না পেয়ে ছেলে ও স্ত্রীকে হাকিমউদ্দিন ঘাটে নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ড টিম উদ্ধার অভিযান শুরু করেছে।

এই বিষয়ে নিখোঁজ শাহাজানের স্ত্রী বলেন- আমার স্বামীর মরদেহ চাই। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে নৌ-পুলিশ, ডুবুরি এসে উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo