শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

জামিনে মুক্তি পাওয়ার পরেই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রলীগ নেতা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 23, 2026,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জামিনে মুক্তি পাওয়ার পরেই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রলীগ নেতা

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরপরই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় উঠেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু।

 

জানা গেছে, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্ট দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং সাবেক এমপি ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।

বিশেষ করে ব্যারিস্টার সুমনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। একই সঙ্গে তিনি ২ নম্বর চৌমুহনী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মাহবুবুর রহমান সোহাগের বিপরীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

‘১৭ বছরের স্বপ্ন এই দিন দেখব, দেশবাসীর প্রতি কৃতজ্ঞ’
এছাড়া ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতে সামাজিক মাধ্যমে সরব রয়েছেন বলেও জানা গেছে। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তার সক্রিয় অবস্থান স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এই নেতার বাড়ি উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। মানুষের জন্য রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ।

এদিকে উপজেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে তার এমন সরব উপস্থিতি রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা মনে করেন, এই মুহূর্তে তার কিছুটা নীরব থাকা উচিত

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo