শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 24, 2026,
  • 62 সংবাদটি পঠিক হয়েছে

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন

 

সুজন হোসেন রিফাত , রাজৈর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরের আমগ্রামে জমি জমার বিরোধে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, এরি  জেরে হত্যার অভিযুক্তদের  বসতবাড়িতে আগুন দিয়েছে ছাত্রজনতা। ঘটনাকে কেন্দ্র করে রাজৈরের আমগ্রাম মধ্যেপাড়ায় ধমধমে পরিস্থিতি বিরাজ করছে, এবং অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

(২৪ মার্চ মঙ্গলবার)  সকালে রাজৈরে  সালিশ  করার জন্য মজুমদারকান্দি নিজবাড়ি  থেকে বের হন,  একই উপজেলার আমগ্রাম মধ্যেপাড়া জামাই রাসেল কাজীর বাড়িতে যায় জাকির শেখ, জামাই রাসেলদের সাথে একই এলাকায় আব্দুল মজিদ খাঁ,র সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, এই বিরোধে কথা-কাটাকাটি হয়ে মজিদ খাঁ,র ছেলেদের সাথে এক পর্যায়ে তার ছেলেরা রাম দা, চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখকে গারের ডানদিকে ও পিঠে কোপ দেয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী ও মজুমদারকাদি এলাকার নুরুজ্জামান শেখ এর ছেলে। এঘটনার সংবাদ মজুমদারকান্দি ছড়িয়ে পরলে ছাত্রজনতা অভিযুক্তদের দুটি একতলা বাড়ি ও চারটি টিনের ঘর জ্বালায়ে দেয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম ঘটনা ব্যাপারে জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠাই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo