শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

গম কাটার মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 25, 2026,
  • 66 সংবাদটি পঠিক হয়েছে

গম কাটার মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় গম কাটার মেশিনের নিচে চাপা পড়ে ইস্রাফিল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল একই গ্রামের আবুল কাসেম বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিলের বাড়ির পাশেই গম কাটার কাজ চলছিল। এ সময় সে মেশিনের পাশে গিয়ে খেলছিল। হঠাৎ মেশিনটি তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, ঘটনাটি শরীয়তপুর সীমান্তবর্তী এলাকায় ঘটেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo