শিরোনামঃ
বরিশালে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বরিশালের উপকূলে বাড়ছে শঙ্কা তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯  বরিশালে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী মাওলানা ভাসানীর জীবনাদার্শ! রামিসাকে ধ র্ষণ-হ ত্যা : হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল। ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ

মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 2, 2026,
  • 168 সংবাদটি পঠিক হয়েছে

মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: মহান মে দিবস উপলক্ষে বরিশালে সাংবাদিকদের শ্রমের মর্যাদা, ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়ে করণীয় বিষয় নিয়ে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।

বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ শাহে আলম, সহ সভাপতি ও বাসস এর প্রতিনিধি এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়’র ব্যুরো চিফ আল মামুন, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, সিনিয়র সদস্য আরিফ রহমান প্রমুখ।

 

সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, ন্যায্য মজুরী প্রদান, আর্থিক ও চাকুরীর নিরাপত্তা বিধান সহ নানা বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ সরদার, আরিফ হোসেন, আমিনুল শাহীন, এম সাইফুল, আঃ রহমান, নাসির উদ্দিন, মাসুদ রানা, শফিকুল ইসলাম, একরামুল একরাম, সাকিব রেজা, রাজিব খান সহ অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo