শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 4, 2026,
  • 100 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পৌনে ১২টার দিকে মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশা থাকা তিন নারী যাত্রী নিহত হন।

এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশা এবং সড়কে উল্টে যায় ট্রাকটি৷ এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo