বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আইন সম্পাদক হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান জাহিদুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 5, 2026,
  • 365 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদন :: বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আইন সম্পাদক হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান জাহিদুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে আইন সম্পাদক পদে মনোনীত হয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও আইন বিভাগের ছাত্র মো. জাহিদুল ইসলাম।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। এতে তরুণ, মেধাবী ও যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আইন বিষয়ক কার্যক্রমকে শক্তিশালী করতে মো: জাহিদুল ইসলামকে আইন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত আইন সম্পাদক মো: জাহিদুল ইসলাম বলেন, “দল যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সঠিকভাবে পালন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের নীতি ও আদর্শ ধরে রেখে আইন বিষয়ক সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করবো।”

এদিকে তাঁর এ মনোনয়নে বাকেরগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সংগঠনের আইন বিষয়ক কার্যক্রম আরও গতিশীল হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo