শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 5, 2026,
  • 226 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল থেকে তেল নিতে পাম্পগুলোতে ভীড় করছেন যানবাহনচালকরা। আর পেট্রোল পাম্পগুলোতে এখনো রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানী তেল।

 

একাধিক ক্রেতা বলেন, বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তাতে আমাদের কোন আপত্তি নেই। তবে বিশ্ববাজারে তেলের দাম কমার সাথে সাথে দেশেও যেন তার প্রভাব পড়ে এ দাবী রাখেন তারা।

দেশে একটা প্রচলন রয়েছে যে জিনিসের দাম বৃদ্ধি পায় তার কমে না। এই প্রথা ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।

রোববার সকাল থেকে নগরীর হাতেগোনা কয়েকটি পেট্রোলপাম্পে জ্বালানী তেল পেয়েছেন যানবাহন চালকরা। সেখানে মোটরসাইকেলে ৩০০, থ্রি হুইলার ৫০০, প্রাইভেটকারে ১০০০ টাকা করে তেল দেয়া হচ্ছে।

 

হঠাৎ করে আগের তুলনায় অকটেন ২০, পেট্রোল ১৯, ডিজেল ১৫ টাকা করে লিটার প্রতি মূল্য বৃদ্ধি পেলেও তেল পেয়ে খুশি ক্রেতারা।

 

আর যাত্রী পরিবহনের যানবাহন চালকরা বলেন, তেলের দাম বাড়লেও ভাড়া এখনো বাড়াননি তারা।

বর্তমানে বরিশালের পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo