শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

ট্রাবের গুণীজন সম্মাননা: সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মানিত বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 6, 2026,
  • 119 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ট্রাবের গুণীজন সম্মাননা: সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মানিত বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরিন

 

 

রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় সোমবার (৫ মে ২০২৬) অনুষ্ঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত বর্ণাঢ্য ‘গুণীজন সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান’। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সংস্কৃতি অঙ্গনের তারকা ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায়চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, যিনি নগর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও ক্রেস্টে ভূষিত হন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বরিশাল নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তাঁর নেতৃত্বে গৃহীত উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এবারের অনুষ্ঠানে দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এবং প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব বশির আহমেদকে (মরণোত্তর) প্রদান করা হয় আজীবন সম্মাননা। তাদের শিল্প ও সমাজসেবামূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত অতিথিরা।

এছাড়াও সম্মাননা পান দেশের বরেণ্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, জনপ্রিয় সংগীতশিল্পী খুরশিদ আলম, রবি চৌধুরী, খ্যাতিমান রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, কণ্ঠশিল্পী মনির খানসহ সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও বহু গুণী ব্যক্তি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রায় শিল্প-সংস্কৃতি, প্রশাসন, সমাজসেবা ও গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গুণীজনদের যথাযথ সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সমাজ উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে।

পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়ার সময় উপস্থিত অতিথিদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠান শেষে সম্মাননা পাওয়া ব্যক্তিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রেরণা জোগাবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo