শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

বরিশাল নগরীতে আলোচিত কলেজ ছাত্রী সানজিদা হত্যা : ১৪ দিন পর র‍্যাবের জালে ‘হিমু’ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 7, 2026,
  • 122 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীতে আলোচিত কলেজ ছাত্রী সানজিদা হত্যা : ১৪ দিন পর র‍্যাবের জালে ‘হিমু’ আটক

 

স্টাফ রিপোর্টার :: বরিশালে আলোচিত কলেজছাত্রী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাসায় ডেকে নিয়ে তরুণীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইসলাদী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

র‍্যাব জানায়, নিহত সানজিদা কবির আনিতা (২১)-এর সঙ্গে হিমুর প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা অভিযুক্ত হিমুর বাসায় মৃত অবস্থায় পড়ে আছেন।

 

খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নগরীর বগুড়া রোড এলাকার রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে আনিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত হিমু আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে র‍্যাব-৮ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে র‍্যাব-৮, বরিশালের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে র‍্যাব নিরলসভাবে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo