নিজস্ব প্রতিবেদন :: নবনিযুক্ত বিএমপি কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের দায়িত্বভার গ্রহণ
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয় আজ ০৭ মে ২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার অপরাহ্নে বিএমপি কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মান্যবর পুলিশ কমিশনার মহোদয় কে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।