শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে সিটি প্রশাসক বিলকিসজাহান শিরীনের গভীর শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 9, 2026,
  • 127 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে সিটি প্রশাসক বিলকিসজাহান শিরীনের গভীর শোক প্রকাশ

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টু রাজধানীর ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (০৯মে) শনিবার সকাল ০৯.১৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিক, আইনজীবী ও সচেতন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বরিশাল হারালো একজন অভিজ্ঞ সাংবাদিক, দক্ষ সংগঠক ও সমাজসচেতন ব্যক্তিত্বকে।

 

ইসমাইল হোসেন নেগাবান মন্টু সাংবাদিকতা ও আইন অঙ্গনে দীর্ঘ সময় ধরে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে আইনজীবী সমাজের উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এক শোকবার্তায় তিনি বলেন,

“ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যু বরিশালের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও নীতিবান সাংবাদিক এবং আইনজীবী। তাঁর কর্ম ও অবদান বরিশালবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

 

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে বরিশালের সাংবাদিকতা ও আইন অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo