বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 10, 2026,
  • 49 সংবাদটি পঠিক হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি :: বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড

 

 

(বরিশাল) সংবাদ দাতা বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ মে শনিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন টেংরাখালী এলাকার রুস্তম আলী সিকদারের ছেলে নাজমুল, মহেশপুর এলাকার কিবরিয়ার ছেলে আরাফাত (২০), লক্ষীপাশা এলাকার মোকলেছুর রহমানের ছেলে মো. মিজান (২৩), কৃষ্ণকাঠি এলাকার মোকলেছের ছেলে সজীব (২৩) এবং পাদ্রীশিবপুর এলাকার শাহীন খানের ছেলে সাব্বির খান (২১)। তারা সবাই বাকেরগঞ্জ থানার বাসিন্দা।

 

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকের অপরাধে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo