শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

বরগুনায় বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 12, 2026,
  • 119 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু

 

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পর্শ হয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার হাতেমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম মো. আতিকুর রহমান শাহিন (৪০)। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃত গনি মিয়ার ছেলে।

তিনি পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে থাকা মসজিদে পাম্পের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শাহিন। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ওসি এনামুল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo