শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

সেবার নামে প্রতারণা চলবে না: বিসিসি প্রশাসক শিরীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 14, 2026,
  • 122 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সেবার নামে প্রতারণা চলবে না: বিসিসি প্রশাসক শিরীন

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় ‘বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন’ বরিশাল জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা অপরিসীম। তবে সেবার নামে যেন সাধারণ মানুষ প্রতারিত না হয়, সেদিকে মালিক পক্ষকে সজাগ থাকতে হবে। ডায়াগনস্টিক রিপোর্ট ও চিকিৎসার মান উন্নত করার পাশাপাশি পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই খাতকে সব ধরণের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।



বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি কে. এম শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং আজকের প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল-মামুন। তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্য খাত অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। আমরা চাই একটি সুশৃঙ্খল পরিবেশ, যেখানে রোগীরা স্বল্প মূল্যে সঠিক চিকিৎসা পাবেন।

মতবিনিময় সভায় সংগঠনের জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও অংশ নেন। আলোচনায় উঠে আসে:- বেসরকারি হাসপাতালগুলোর ট্রেড লাইসেন্স ও অন্যান্য কর সংক্রান্ত জটিলতা নিরসন। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন। দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে সরাসরি সেবা নিশ্চিত করা।

সভায় বক্তারা দাবি করেন, একটি আধুনিক ও স্বাস্থ্যকর বরিশাল গড়তে বেসরকারি ক্লিনিক মালিকদের সাথে সিটি কর্পোরেশনের সমন্বয় আরও বৃদ্ধি করা প্রয়োজন। মতবিনিময় সভাটি সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo