শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

বরিশালে লঞ্চ থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, May 15, 2026,
  • 116 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশালে লঞ্চ থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

 

 

ঢাকা থেকে লঞ্চযোগে নিয়ে আসা সাড়ে ৯ কেজি গাঁজাসহ পারভীন বেগম সাথী (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল নদীবন্দর এলাকায় নোঙর করা ‘পারাবত-১৮’ লঞ্চে এই অভিযান পরিচালিত হয়।

 

গ্রেপ্তারকৃত পারভীন বেগম সাথী বরিশাল সদর উপজেলার লাকুটিয়া এলাকার মৃত আদম আলী সরদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর সাগরদী চান্দুর মার্কেট এলাকার ‘সরদার ভিলা’র একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

 

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত-১৮ লঞ্চে গাঁজার একটি বড় চালান বরিশালে আসছে।

 

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল নদীবন্দরে অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেখানে তল্লাশি শুরু করেন।

 

একপর্যায়ে লঞ্চের তৃতীয় তলার একটি কেবিন থেকে পারভীন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তার হেফাজতে থাকা ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তার নারী একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। জব্দ গাঁজাসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo