শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বরিশালে তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, April 30, 2021,
  • 578 সংবাদটি পঠিক হয়েছে

নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ প্রাণঘাতী করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ বরিশালের তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যদের আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। জেলা সমাজসেবা অধিদফতরের সহযোগীতায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) ক্ষতিগ্রস্থ ৫৪ জন সদস্যের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। একই সাথে জেলার সকল সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৬০ কেজি খেজুর বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষগুলোর মাঝে ওই আর্থিক অনুদান বিতরণ করেছেন জেলা প্রাশাসক জসীম উদ্দিন হায়দার।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমূখ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo