শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 4, 2026,
  • 71 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান  জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম এটাকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর

 

অপরদিকে এ ঘটনায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করায় কথিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ তিনজনের নামে মামলা করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনার জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় এই আইনি পদক্ষেপ নেয়া হলো বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo