শিরোনামঃ
ব্রাজিল-নরওয়ের হাইভোল্টেজ ম্যাচে জয় পাবে কারা জানাল মোংলা থেকে ২৮৫ কি.মি. দূরে নিম্নচাপ, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ জনসমক্ষে এলো খামেনির কফিন, কান্নায় ভেঙে পড়লেন ইরানিরা শের-ই-বাংলা মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো: মজিবুর রহমান বরিশাল ছাত্রশক্তি নেতার মামলা-বাণিজ্য, চাঁদাবাজি, সংক্ষুব্ধ বরিশালবাসী ভিক্ষুক সেজে আশ্রয় নিয়ে বৃদ্ধাকে কু’পি’য়ে স্বর্ণালংকার লু’ট, গ্রেপ্তার মা-ছেলে ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলার সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পকেটমার আটক বিসিএসে হ্যাটট্রিক করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান বরিশালে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন চরমোনাই পীর

জনসমক্ষে এলো খামেনির কফিন, কান্নায় ভেঙে পড়লেন ইরানিরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 5, 2026,
  • 30 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: জনসমক্ষে এলো খামেনির কফিন, কান্নায় ভেঙে পড়লেন ইরানিরা

জনসমক্ষে এলো খামেনির কফিন, কান্নায় ভেঙে পড়লেন ইরানিরা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন জনসমক্ষে আনা হয়েছে। খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান শোক, আবেগ আর প্রতিশোধের আহ্বানে মুখর হয়ে উঠেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কাচে ঘেরা একটি বিশেষ কফিনে রাখা হয়েছে খামেনির লাশ। পাশেই রাখা হয়েছে তার পরিবারের সদস্যদের কফিনও। এ সময় হাজারো শোকাহত মানুষ কান্নায় ভেঙে পড়েছেন এবং শেষবারের মতো তাদের নেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

শনিবার (৪ জুলাই) ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেখা গেছে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ।

অনুষ্ঠানস্থলে বহু শোকাহত লাল পতাকা বহন করেন, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। তাদের অনেককে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দিতে দেখা যায়।

খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের বিভিন্ন প্রদেশ থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সঙ্গে পাকিস্তান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, কাতার, রাশিয়া, চীন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ডেভেলপিং-৮ (ডি-৮)-এর প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ইরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রথম দিন নিহত হন ৮৬ বছর বয়সি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। ওই সময় তিনি তেহরানে তার আবাসিক ভবনে ছিলেন।

গত মার্চে খামেনির দাফন হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তীব্র সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। যুদ্ধবিরতির অবসরে চার মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। খামেনির দাফনের আনুষ্ঠানিকতা সাত দিন ধরে চলবে যা গত শুক্রবার (৩ জুলাই) শুরু হয়েছ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo