শিরোনামঃ
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী , দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বাড়ছে প্রত্যাশা দিন দিন সৌন্দর্য হারাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা সৈকত, ভাঙন হুমকিতে পর্যটন। বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের তিন মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তুলছেন নিয়মিত বেতন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম তাপপ্রবাহের পর শুরু হয়েছে টানা বৃষ্টি, কয়েক স্থানে ২০০ মি. মি. ছাড়িয়ে গেছ দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা সাজেক ভ্যালিতে আটকা ৪ শতাধিক পর্যটক, ভ্রমণে নিষেধাজ্ঞা সন্তানের আকিকা না দিলে ক্ষতি হয়? কী বলে ইসলাম? স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী , দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বাড়ছে প্রত্যাশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 8, 2026,
  • 30 সংবাদটি পঠিক হয়েছে

১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী , দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বাড়ছে প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বরিশালে তাঁর প্রথম সরকারি সফর। এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ, রেললাইন সম্প্রসারণসহ অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন উদ্যোগে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এ ছাড়া নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে জেল খাল সংস্কার এবং বেলস পার্কের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফর শুধু রাজনৈতিকভাবেই নয়, বরং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo