শিরোনামঃ
৬ নদীর ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি, বাড়ছে নদ-নদীর প্রবাহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জিহাদুল কবিরকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টা টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন নতুন দুইটি ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন, আগস্টে যাত্রা শুরু ৫ বছরের শিশু ধর্ষন ও হত্যায় চাচাত ভাইয়ের মৃত্যুদন্ড মেসিকে নিয়ে নতুন তথ্য ঘানার তান্ত্রিক বনসামের পুত্রবধূকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে সালিশে অপমান শশুরের আত্মহত্যা ২৫ বছরের সঞ্চয়ের লোভে প্রাণ গেল স্টেশনের বুবি বেগমের স্বামীর দেওয়া আগুনের দগ্ধ ১১ দিন পর মারা গেল অন্তঃসত্ত্বা তরুণী

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে সালিশে অপমান শশুরের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 9, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পুত্রবধূকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে সালিশে অপমান শশুরের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরাকোনা গ্রামে পুত্রবধূকে ধ/র্ষ//ণচেষ্টার অভি/যোগে সালিসে অ/প/মানিত হওয়ার জেরে সোহরাব উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি আ/ত্মহ/ত্যা করেছেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পেছনে একটি আমগাছের ডাল থেকে তার ঝুলন্ত
ম/র/দেহ উদ্ধার করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সোহরাবের পুত্রবধূ ঘরের বাইরে গেলে শ্বশুর তাকে জ/ড়ি/য়ে ধরে ধ//র্ষ/ণচেষ্টা চালান বলে অভি/যোগ ওঠে। পরদিনই ক্ষুব্ধ ও অ/প/মানিত পুত্রবধূ স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে যান এবং শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অ/ভি/যোগ দায়ের করেন।

অ/ভি/যোগের পর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে গত শুক্রবার সোহরাবের বাড়ির সামনে একটি সালিস বৈঠক বসে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সালিসে সোহরাবকে চরমভাবে অ/প/মান করা হয় এবং জ/রি/মানা করা হয়। সেই সঙ্গে সব জমিজমা চার ছেলের নামে লিখে দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশও দেওয়া হয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরবর্তী বুধবার আরেকটি সালিসের তারিখও ঠিক হয়েছিল।

এর মধ্যে গত সোমবার হঠাৎ নিখোঁজ হন সোহরাব। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বাড়ির পেছনের আমগাছে তার ঝু/ল/ন্ত ম/র/দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, লো/ক/ল/জ্জা ও সালিসে অ/প/মানের গ্লা/নি সহ্য করতে না পেরেই তিনি এই পথ বেছে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে ম/র/দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নি/হ/তের ছেলে উজ্জল মিয়া জানান, স্ত্রী তাকে জানিয়েই বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। এরপর দরবারে বাবাকে ডেকে শাসন করা হয় এবং আরেকটি দরবারের খবর শুনে তিনি আগেই বাড়ি ছাড়েন। পরে আমগাছের ডালে তার লা/শ পাওয়া যায় বলে জানান তিনি।

সালিসে উপস্থিত ছিলেন শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া মিল্টন, স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ আরও অনেকে। চেয়ারম্যানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে সালিসে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন মেম্বার বাবুল। তিনি জানান, নারীর অভি/যোগ ছিল—রাতে দাড়িওয়ালা এক ব্যক্তি তার মুখ চেপে ধরে মা/রধ/র করেন। ঘটনাটি নিয়ে গ্রামে নানা গুঞ্জন থাকায় দরবারে সোহরাবকে হয় বাড়িতে না থাকা, নয়তো ছেলেদের বাড়ি ছাড়ার শর্ত দেওয়া হয়েছিল। এ কারণেই আরেকটি সালিসের তারিখ ধার্য করা হয়।

পুত্রবধূর লিখিত অভিযোগ তদন্ত করেছিলেন নান্দাইল থানার উপপরিদর্শক পলাশ। তিনি জানান, তদন্তের সময় অ/ভি/যোগকারীকে খুঁজে পাওয়া যায়নি।

নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, ঘটনাটি রহস্যজনক বিবেচনায় ম/রদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo