শিরোনামঃ
৬ নদীর ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি, বাড়ছে নদ-নদীর প্রবাহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জিহাদুল কবিরকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টা টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন নতুন দুইটি ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন, আগস্টে যাত্রা শুরু ৫ বছরের শিশু ধর্ষন ও হত্যায় চাচাত ভাইয়ের মৃত্যুদন্ড মেসিকে নিয়ে নতুন তথ্য ঘানার তান্ত্রিক বনসামের পুত্রবধূকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে সালিশে অপমান শশুরের আত্মহত্যা ২৫ বছরের সঞ্চয়ের লোভে প্রাণ গেল স্টেশনের বুবি বেগমের স্বামীর দেওয়া আগুনের দগ্ধ ১১ দিন পর মারা গেল অন্তঃসত্ত্বা তরুণী

টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 9, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

 

টানা ৩ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বাড়তে শুরু করেছে। এতে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি চালু রেখে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়

কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ জানান, বর্তমানে ১ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।২৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সংশ্লিষ্টদের আশা, চলমান বর্ষণ অব্যাহত থাকলে পানির স্তর আরও বাড়বে এবং উৎপাদন সক্ষমতাও বৃদ্ধি পাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo