শিরোনামঃ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : উপকূলে থাকবে টানা তিন বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত কাঠালিয়ায় বিষপানে ইউপি সদস্যের মৃত্যু সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি বরিশালে আসতে ছিল ২ হাজার ২৫৭ বোতল মাদক, মধ্যিপথে  বড় চালানসহ আটক ২ দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১, তথ্য সংগ্রহে বাধা প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে উত্তাল বঙ্গোপসাগর, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের  সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই  জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 12, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং সৃজনশীল কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।

গত ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান এবং যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করা হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, পাঠদান কার্যক্রম তদারকি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়নে নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সহকর্মী ও শিক্ষকরা বলেন, কর্মদক্ষতা, সততা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বের প্রতি আন্তরিকতাই তাঁকে একজন সফল শিক্ষা প্রশাসকে পরিণত করেছে। ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এ জাতীয় সম্মাননা অর্জন করেছেন।

এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মতে, মোহাম্মদ শহিদুল ইসলামের এই জাতীয় স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং উজিরপুর উপজেলার জন্যও একটি গৌরবোজ্জ্বল অর্জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo