শিরোনামঃ
ব্যাংক খাতে সেবা মাশুল বাড়ানোর প্রস্তাব, গ্রাহকের খরচ বৃদ্ধির শঙ্কা সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ, তীব্র যানজট বরিশালের হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেট ব্যবসায়ীদের উন্মুক্ত কণ্ঠভোটে নতুন ব্যবসায়ী কমিটি গঠন ফ্রান্সকে ২-০ গেলর হারিয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টা: ভাইরাল সেই ভিডিওর ঘটনায় গ্রেপ্তার ২ পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে শর্ট সার্কিট, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা দেশের ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী

৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টা: ভাইরাল সেই ভিডিওর ঘটনায় গ্রেপ্তার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 15, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টা: ভাইরাল সেই ভিডিওর ঘটনায় গ্রেপ্তার ২

 

পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে মাদবদী থানায় মামলাটি দায়ের করেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা দায়র করা হয়নি।

বুধবার (১৫ জুলাই) মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় অভিযুক্তরা হলো শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া ও বাবা আলমাস মিয়া। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও চাচি লিজা আক্তার পলাতক রয়েছেন।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির রিজিক নামে ৩ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সন্তানটি জন্মের পরপরই নানা জটিলতার কারণে হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। এই সুবাদে বাড়ির কাজ কর্ম সাময়া আক্তারের জাঁ লতা বেগমকে করতে হয়েছে। এই নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে গত ১১ জুন সাময়া আক্তারের জাঁ লতা বেগম শিশুকে পায়ে মোচড় দিয়ে ভেঙে দেয়ার চেষ্টা করেন

এ বিষয়টি সায়মা আক্তারের মোবাইলে ধারণ করা হয়। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্য সমালোচনার ঝড় উঠে। খবর পেয়ে মঙ্গলবার মাদবদী থানা পুলিশ ঘটনাস্থলে শিশুটির পরিবারের কাছে যায় এবং খোঁজ খবর নেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির বারা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা এডিট করা। আমার সন্তানের কোনো পা ভাঙেনি। আপনারা নিজের চোখে দেখেন। তার পায়ে কোনো ব্যান্ডেজ বা প্লাষ্টার নেই। পারিবারিক বিষয় নিয়ে আমার জাঁর সঙ্গে মনোমালিন্য হয়। এর জেরে সে বাচ্চার পায়ে মোচড় দেয়। জাঁ-এর বাবা আমাদের বাসায় এসে তাকে বকাঝকা করেছে এবং বিষয়টি পারিবারকভাবে মীমাংসা হয়ে গেছে।

এ বিষয়ে মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক চাচিকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo