শিরোনামঃ
পটুয়াখালীতে রাস্তার পাশ থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন হাত উদ্ধার  পিরোজপুর ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত বরিশালে গভীর রাতে আগুনে পুড়ল বসতঘর, সহায়তা নিয়ে পাশে ইউএনও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের ভারত সফর হচ্ছে না? জানালেন জয়সওয়াল বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে? গঠিত হচ্ছে এনসিপির ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, কারা থাকছেন বরিশালে চালু হলো আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে কানের সার্জাারি সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

শিশুকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 16, 2026,
  • 109 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: শিশুকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিশুকে বলাৎকার ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) কুমিল্লার জেলা ও দায়রা জজ ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লা বুড়িচং উপজেলাধীন পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদ এর ছেলে বিল্লাল হোসেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, ২০২৪ সালে বুড়িচং থানার ৫ নম্বর মামলা এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নং-২৭১/২৬-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯ (২) ধারায় বিচার কার্যক্রম শেষে আসামি মো. বিল্লাল হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের হাজতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালতের জারি করা মৃত্যুদণ্ড পরোয়ানার ভিত্তিতে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার নয় বছর বয়সী ইয়াসিন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরদিন বুড়িচং থানায় একটি নিখোঁজের ডায়রি করেন আক্কাস মিয়া। এর চার দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশু ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo