শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 17, 2026,
  • 64 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার  জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে একটি গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ জানান, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা শহরের শহীদ মিনার মোড় জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন তিন তালা ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মডেল থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo