শিরোনামঃ
বরিশালে আসছেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ তোমার অভাবেই শেষ হয়ে গেলাম আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে পুলিশ সদস্য সাইদুল ইসলাম একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা বিদায় পৃথিবী লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা মন্দিরে যাওয়ার নাটক সাজিয়ে প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা। ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু বিয়ে শেষে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে ২ জন নিহত নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কসংকেত, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার পরামর্শ সমালোচনার মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প

নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 18, 2026,
  • 18 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফরিদপুর সদরে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রোকমান খার ডাঙ্গী গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যবসায়ীর নাম ইউসুফ ফকির (৪৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকমান খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেকেন ফকিরের ছেলে। ইউসুফ পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডায়াবেটিস মাপানোর কথা বলে স্থানীয় মমিনখার হাট বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ইউসুফ। বাজার শেষে সন্ধ্যার দিকে একটি ইজিবাইকে করে তিনি বাড়ির সামনে এসে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে মোবাইল কল কেটে দেয়া হয় এবং রাত নয়টার পর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহতের ভাতিজা সাইফুল ফকির ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী মদ্দীন ফকির জানান, আজ ভোর ছয়টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা পাট কাটতে গিয়ে ইউসুফের বাড়ির ৩০০ মিটার দূরে পাটক্ষেতের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। মরদেহের মুখ দিয়ে কীটনাশকের ফেনা বের হচ্ছিল এবং পাশে একটি কীটনাশকের বোতল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভোরের কিছু আগে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo