পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 20, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

 

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী পরিবারের গাড়ি গতিরোধ করে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১৮ জুলাই) বিকেল ও রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) ও একই এলাকার অহিবুর রহমান (২৫)।

আরও পড়ুন

আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা: ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

১৮ জুলাই ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার গত ১৯ জুন রাতে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। ওই দিন আনুমানিক রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের এক দল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে।

একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটি চালিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সামছুল আলম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার কর

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এবং রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর র‍্যাব দুই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo