শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক স্বপ্নছায়া ফাউন্ডেশন’-এর বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ: গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর: ধর্মমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 21, 2026,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর: ধর্মমন্ত্রী

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৭-এ তাঁবু এবং ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবা দেওয়া হবে।

সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা দেওয়া হবে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি—মোট চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে। ‘ডি’ সার্ভিস প্যাকেজ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে, যা হাজিদের সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা, ২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা এবং এবার তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও ২০২৭ সালের হজের জন্য যে দেশেই থাকুন না কেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে তারা অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।

হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পরে পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

এছাড়া হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo