শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 22, 2026,
  • 58 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর

মাগুরায় বিদ্যুতায়িত স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) ভোরে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব বিশ্বাস (৩২) একই এলাকার মৃত অমাল বিশ্বাসের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি শিশুসহ ছিটকে পড়েন।

স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে ছুটে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান গণমাধ্যমকে বলেন, মৃত্যুর খবরটি শুনেছি। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo