শিরোনামঃ
বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি জামায়াতের যুদ্ধাপরাধ বিষয়টি সুপ্রতিষ্ঠিত : চরমোনাই পীর। গুঞ্জন তো গুঞ্জনই, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা রান্নার সময় সবুজাভ হয়ে গেল গরুর মাংস বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ১৫ বছর পরপর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল বরিশালে ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন

১৫ বছর পরপর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 23, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

জাতীয় ডেস্ক :: ১৫ বছর পরপর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ইসির

 

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করা প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নবায়ন ও এনআইডি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং ফিও নির্ধারণ করা হয়েছে

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এনআইডি নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে পরিবারের সদস্যদের এনআইডির তথ্যও দিতে হবে। এ ছাড়া এনআইডি স্থানান্তরের ক্ষেত্রেও নির্ধারিত তথ্য দিতে হবে। উভয় সেবার জন্য আবেদন ফি নির্ধারণ করেছে কমিশন।

আখতার আহমেদ জানান, এনআইডির ১৫ বছর পরপর নবায়ন বাধ্যতামূলক করার জন্য আইন সংশোধনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে বিষয়টি কার্যকর হবে।

সভায় প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করারও সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে অনলাইনে আবেদন করার পর তদন্ত শেষে প্রবাসীদের বায়োমেট্রিক নেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীর তথ্য ও বায়োমেট্রিক একসঙ্গে গ্রহণ করা হবে। এরপর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

এ ছাড়া এনআইডি ও ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহের বয়সসীমা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন

ইসি সচিব বলেন, তথ্য সংগ্রহের বয়স আরও কমানো যায় কি না, সে বিষয়ে পর্যালোচনা চলছে। এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক স্তর—কোন পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, তা তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo