শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

রান্নার সময় সবুজাভ হয়ে গেল গরুর মাংস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 23, 2026,
  • 80 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: রান্নার সময় সবুজাভ হয়ে গেল গরুর মাংস

খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং লালচে থেকে সবুজাভ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় যান একটি বেকারির কর্মচারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, বুধবার (২২ জুলাই) পৌর এলাকার মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী কর্মস্থলে পিকনিকের আয়োজন করেন। সকালে বেকারির কর্মচারী লিটন হোসেনসহ তিনজন পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকান থেকে চার কেজি গরুর মাংস কেনেন। দোকানদার জানান, সেদিন জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে যাওয়ায় আগের দিনের ফ্রিজে সংরক্ষিত মাংসই তাদের দেওয়া হয়।

বেকারির কর্মচারীদের দাবি, তেল-মসলা দিয়ে স্বাভাবিক নিয়মে রান্না শুরু করার কিছুক্ষণ পরই মাংসের স্বাভাবিক লালচে রং বদলে নীলচে-সবুজাভ হয়ে যায়। যতই নাড়াচাড়া করা হচ্ছিল, রং ততই গাঢ় হচ্ছিল। বিষয়টি দেখে তারা রান্না বন্ধ করে কড়াইটি প্রথমে মাংস বিক্রেতার দোকানে নিয়ে যান। সেখানে সন্তোষজনক কোনো ব্যাখ্যা না পেয়ে ইউএনও কার্যালয়ে যান। পরে সেখান থেকে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হলে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে থানায় উপস্থিত হন। পরে ওই মাংস ফেলে দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় এসেছিলেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা কোনো অভিযোগ দেননি। কিছুক্ষণ পর কড়াই নিয়ে চলে যান।

ঘটনার পর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন দেখতে উপজেলা পরিষদ চত্বর ও বাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo