শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

আটঘর কুরিয়ানায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 24, 2026,
  • 58 সংবাদটি পঠিক হয়েছে

আটঘর কুরিয়ানায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদের আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান এলাকায় উচ্চৈঃস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার সঙ্গে থাকা দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পর্যটন এলাকায় উচ্চৈঃস্বরে সাউন্ডবক্স বাজিয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের স্বাভাবিক চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মেহেদি হাসানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, “পর্যটন এলাকায় আগত সকলের আনন্দ ও বিনোদনের অধিকার রয়েছে। তবে কারও বিনোদন যেন অন্যের বিরক্তি বা গণউপদ্রবের কারণ না হয়, সে বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। আটঘর কুরিয়ানা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

পরে উপস্থিত সকলকে একত্রিত করে পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo