শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

বরিশালে বিশ্বনবীকে কটুক্তি, হিন্দু  যুবকের গলায় জুতার মালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 24, 2026,
  • 72 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে বিশ্বনবীকে কটুক্তি, হিন্দু  যুবকের গলায় জুতার মালা

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন সঞ্জিব রায়কে আটক করেন। পরে তাকে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে বাজার এলাকায় ঘোরানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত সঞ্জিব রায় হাতজোড় করে উপস্থিত জনতার কাছে ক্ষমা চাইছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে অঙ্গীকার করেন এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

স্থানীয়দের দাবি, ক্ষমা প্রার্থনার পর তাকে তার বাবা শরত রায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, অভিযোগের সত্যতা এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo