শিরোনামঃ
মানবিক উদ্যোগে প্রশংসিত ছাত্রনেতা শাকির হোসেন সৌরভ, অসুস্থ পুলিশ সদস্যকে দিলেন রক্ত অবশেষে পদত্যাগ করলেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ শাড়ি না আনায় স্বামীকে পেটানোর পর শ্বাসরোধে হত্যা করলেন স্ত্রী রাষ্ট্রপতি হচ্ছেন বরিশালের কৃতি সন্তান হাফিজ উদ্দিন আহমেদ বরিশালে বিশ্বনবীকে কটুক্তি, হিন্দু  যুবকের গলায় জুতার মালা নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশালে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কলেজ ছাত্রী  বরিশাল সিটি করপোরেশনে লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ বরিশালে অল্পের জন্য বাঁচল শিশু: স্কুলের রুটির ভেতরে ধারালো ব্লেড আটঘর কুরিয়ানায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাষ্ট্রপতি হচ্ছেন বরিশালের কৃতি সন্তান হাফিজ উদ্দিন আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 24, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

রাষ্ট্রপতি হচ্ছেন বরিশালের কৃতি সন্তান হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন বরিশালের কৃতি সন্তান, বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি কার্যত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নে সময় লাগলে বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

 

সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে। ওই অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

 

তবে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, প্রচলিত রাজনৈতিক রীতিতে সরকারি দলের বিশ্বস্ত কাউকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়ে থাকে।
নির্ভরযোগ্য দুটি পৃথক সূত্র এ তথ্য নিশ্চিত করলেও তারা কেউই নাম প্রকাশে সম্মত হননি।

সূত্রগুলো আরও জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। যদিও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি নিজেই তার অধস্তন কর্মকর্তাদের শিগগিরই বঙ্গভবন ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন এবং প্রয়োজন হলে চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী, তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। ওই সময় শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo