শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

শাড়ি না আনায় স্বামীকে পেটানোর পর শ্বাসরোধে হত্যা করলেন স্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 24, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

শাড়ি না আনায় স্বামীকে পেটানোর পর শ্বাসরোধে হত্যা করলেন স্ত্রী।

ডেক্স রিপোর্ট:
শাড়ি না আনা নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন এক নারী। জানা গেছে, প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ওই নারী তার স্বামীকে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলায়।

বুধবার (২২ জুলাই) এনডিটিভির খবরে বলা হয়, এ ঘটনায় সুনিতাদেবী হরেরাম সিং (৩০) নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিহারের রোহতাস জেলার বাসিন্দা। মঙ্গলবার (২১ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর তিনি প্রথমে বিষয়টিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন।

নিহত হরেরাম কিষুঞ্জি সিং (৩৫) গত ১৯ জুলাই মহারাষ্ট্রের বদলাপুর পূর্ব এলাকার নিজ বাড়িতে ছিলেন। ওই দিন তিনি তার স্ত্রীকে শাড়ি না এনে দেয়ায় দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী তাকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনার পর ওই নারীর বক্তব্যের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি দুর্ঘটনাজনিত মৃত্যু মামলা নথিভুক্ত করেছিল। তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে।

বদলাপুর পূর্ব থানার সিনিয়র ইন্সপেক্টর নিতিন পাতিল বলেন, ‘মেডিকেল রিপোর্টে মৃত্যুটি সহিংস শ্বাসরোধের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর তদন্তের গতি পরিবর্তন করা হয়। নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলার পর নিহতের স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়।’

পুলিশ জানিয়েছে, তদন্তে দাম্পত্য বিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনার পর অভিযুক্ত নারীকে আদালতে হাজির করা হলে স্থানীয় আদালত তাকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo