শিরোনামঃ
মানবিক উদ্যোগে প্রশংসিত ছাত্রনেতা শাকির হোসেন সৌরভ, অসুস্থ পুলিশ সদস্যকে দিলেন রক্ত অবশেষে পদত্যাগ করলেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ শাড়ি না আনায় স্বামীকে পেটানোর পর শ্বাসরোধে হত্যা করলেন স্ত্রী রাষ্ট্রপতি হচ্ছেন বরিশালের কৃতি সন্তান হাফিজ উদ্দিন আহমেদ বরিশালে বিশ্বনবীকে কটুক্তি, হিন্দু  যুবকের গলায় জুতার মালা নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশালে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কলেজ ছাত্রী  বরিশাল সিটি করপোরেশনে লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ বরিশালে অল্পের জন্য বাঁচল শিশু: স্কুলের রুটির ভেতরে ধারালো ব্লেড আটঘর কুরিয়ানায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অবশেষে পদত্যাগ করলেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 24, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

অবশেষে পদত্যাগ করলেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ

নিজস্ব প্রতিবেদক : অবশেষে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংসদ ভবনে স্পিকারের কাছে পৌঁছে দেন।

স্পিকারকে সম্বোধন করে লেখা চিঠির বিষয় ছিল— ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’। কম্পোজ করা চিঠিতে স্পিকারকে ‘শ্রদ্ধাজনেষু’ সম্বোধন করে শুরুতে ‘আসসালামু আলাইকুম’ লিখেছেন তিনি। নিজের স্বাক্ষরের স্থানে সবুজ কালি ব্যবহার করেছেন।

চিঠিতে সাহাবুদ্দিন উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও লেখেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে।

চিঠিতে তিনি দাবি করেন, তার দৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।

নিজের শারীরিক অবস্থার বর্ণনায় রাষ্ট্রপতি লেখেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি তার শরীরে Autonomic Neuropathy নামের একটি রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

তিনি উল্লেখ করেন, এসব রোগের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের ফলে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন থাকায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর নয় মাস আগেই তিনি পদত্যাগ করলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo