শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 25, 2026,
  • 73 সংবাদটি পঠিক হয়েছে

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’ প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল এবং অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বড় কর্মসূচি দেওয়া হবে।

শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ ঘোষণা দেয় সিজেপি।

সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সিজেপির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে সিজেপি জানায়, তারা সরকারের কাছে তিনটি প্রধান দাবি এবং শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছে।

প্রধান তিনটি দাবি হলো—

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ বা বরখাস্ত করতে হবে।

নিট-ইউজি প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর ও মামলা প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।

সিজেপির দাবি, সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

এ বিষয়ে পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। তবে সিজেপি স্পষ্ট জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা পর্যন্ত শিক্ষা সংস্কারের পাঁচ দফা এজেন্ডা নিয়ে আর কোনো আলোচনা হবে না।

সূত্র: দ্য হিন্দু

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo