শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 27, 2026,
  • 3 সংবাদটি পঠিক হয়েছে

দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক :  দুই দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (২৭ জুলাই) বরিশাল আসবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)। সফরকালে তিনি জেলা প্রশাসন ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একাধিক কর্মসূচিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একান্ত সচিব ড. এ. কে. এম. তাজকির-উজ-জামান স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ২৭ জুলাই সকাল ৬টায় ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্বনির্ভর খাল’-এর দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এরপর বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা এবং বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই দিন রাতে সার্কিট হাউজেই অবস্থান করবেন মন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টা ৩০ মিনিটে কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রী।

এরপর সকাল ১০টায় গৌরনদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং দুপুর ১২টায় আগৈলঝাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে প্রয়াত বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মৃধার ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

অনুষ্ঠানমালা শেষে বিকেল ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন এবং রাত ৮টা ৩০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে পৌঁছাবেন।

তথ্যমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা ও বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব ড. এ. কে. এম. তাজকির-উজ-জামানসহ প্রেস ও ব্যক্তিগত কর্মকর্তা বৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo