শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 29, 2026,
  • 64 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি ::: ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাস পরে জজ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকির (৪২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শাহাবুদ্দিন ফকির বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার আদালতে দায়িত্ব পালনের কথা থাকলেও শাহাবুদ্দিন কর্মস্থলে যাননি। এরপর সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন তাঁকে। যোগাযোগ না পেয়ে সহকর্মীরা বাসায় যান। সেখানে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ভোলা সদর মডেল থানায় খবর দিয়ে দরজাটি ভেঙে পুলিশের দল সামনের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বরিশাল জেলা তথ্য

শাহাবুদ্দিন ওই বাসায় একাই থাকতেন বলে জানা গেছে। তাঁর স্ত্রী ১০ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, চলতি বছরের ৪ মে শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন কি না, এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখন কিছু জানায়নি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo