শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 29, 2026,
  • 59 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে বাবার। গুরুতর আহত অবস্থায় জামাল খাজা নামের ওই বাবাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ বরিশাল নগরীর সিএন্ডবি রোডে সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই চালক এবং হেলপারসহ ঘাতক ট্রাকটিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

আহত জামাল খাজা (৫২) বরিশালের মুলাদী উপজেলার কাজিরহাট ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা সোবাহান মাহমুদের ছেলে।

জানা গেছে, জামাল খাজার মেয়ে অহনা আক্তার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার্থী। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে তিনি পরীক্ষা দিচ্ছেন।

আহতের মেয়ে অহনা বলেন, মঙ্গলবার দুপুরে বাবা তাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে পাশের চৌমাথা আল-আকসা জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের জন্য যান। মসজিদে যেতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক বাবার বাম পায়ের ওপর দিয়ে চালিয়ে যায়। পরে একদল শিক্ষার্থী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Government

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ রহমান জানান, ট্রাকচাপায় জামাল খাজা নামের ওই পথচারীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার অবস্থা অনেকটা আশঙ্কাজনক। দ্রুত অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার পরপরই একদল শিক্ষার্থীর সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে চৌমাথা পুলিশ বক্সের সদস্যরা আটক করেছে। বর্তমানে ট্রাকসহ আটককৃতরা কোতোয়ালি মডেল থানা হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo