শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 18, 2026,
  • 131 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭

বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৭ জন শিশুর।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

আজ সোমবার সকা‌লে এসব তথ্য জানিয়েছে ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালকের কার্যালয়।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২ হাজার ২০৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৬৬৩ রোগী।

ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ্য অ‌ধিদপ্তরের সহকা‌রি প‌রিচালক আবদুল মুনয়েম সাদের ভাষ্য, হাম রোগে আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকে কঠোর নজরদারি রয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo